শনিবার বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যেগে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পঅর্পন, কাঙ্গালীভোজ, দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করেন মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এমপি, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ লিল মিয়া,দাউদকান্দি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন নেছা ও সাধারণ সম্পাদক লায়লা হাসান ।
এদিকে দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন মেজর জেনারেল (অব.) মো: সুবিদ আলী ভূঁইয়া (এমপি) ।
এ সময় আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ ,দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ।
পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাজাহান মিয়া, প্যানেল মেয়র রকিবউদ্দিন, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ।
বিজনেস বাংলাদেশ / ইমরান





















