জাতীর পিতা বঙ্গবন্ধু বাঙ্গালি জাতীকে একত্রিত করে স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং এটা আজকে নতুন প্রজন্মে জানতে হবে বলে মন্ত্রব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। তিনি বলেন বঙ্গবন্ধু আন্দোলন করেছেন, দেশ স্বাধীন করেছেন এবং তখন কিন্তু স্বাধীনতার বিরুদ্ধে শান্তি কমিটি গঠন, আলবদর বাহিনী, সারা বিশে^র কোন কোন জায়গায় স্বাধীনতা বিরুদ্ধী চক্র তাদের দোশরকদের সাহায্য করেছে এবং সেগুলো উপেক্ষা করে বঙ্গবন্ধুর আহবানে সারা দিয়ে বাংলার দামাল ছেলেরা বাংলাদেশকে স্বাধীন করেছে।
তিনি শনিবার দুপুরে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বাষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁর নিয়ামত, পোরশা ও সাপাহারে আলোচনা সভায় ভিড়িও কনফারেন্সে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু রাজনৈতিক ভাবে যে আদর্শ দিয়ে গেছেন, আমরা যদি সেটা মেনে চলি তবেই তার জীবন ও স্বপ্ন সার্থক হবে। আজ তারই সুযোগ্য কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা-বাবা, ভাই বোনকে হারিয়ে দেশকে প্রেরণা তৈরী করে আজকে বাংলাদেশের আপামর জন সাধারনের জন্য দিনরাত্রী কাজ করে যাচ্ছে।
এসময় ভিড়িও কনফারেন্সে মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী অফিসার ও সাংবাদিকবৃন্দ যুক্ত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















