০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

তিন বছর পর চালু হলো ইসিজি মেশিন

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দির্ঘ তিন বছর পর চালু হলো ইসিজি মেশিন। এতে এলাকায় অসহায় হৃদরোগিরা উপকৃত হবেন। এতো দিন হৃদরোগে আক্রান্ত রোগিরা বাহিরের বিভিন্ন ক্লিনিকে গিয়ে এ সেবা নিতেন। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মেশিনের কার্যক্রম কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাহার আলী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন হাসপাতালে মাত্র ৮০ টাকা দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে স্বল্প খরচে ইসিজি করা সম্ভব হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, তিনি এ হাসপাতালের যোগদানের পর দেখেন গুরুত্ব এ মেশিনটি নষ্ট হয়ে গেছে। স্বাস্থ্য বিভাগের উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট যোগাযোগের মাধ্যমে আধুনিক এ ডিজিটাল ইসিজি মেশিন বরাদ্দ করা হয়। এ মেশিন দ্বারা হৃদরোগের পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে। এতে রোগিরা সরকারি খরচ মাত্র ৮০ টাকা ফ্রি দিয়ে এ সেবা পাচ্ছেন।
ধামইরহাট পৌরসভার মঙ্গলকোঠা গ্রামের হৃদরোগি ইমান আলী বলেন, মাত্র ৮০ টাকা খরচ করে চিকিৎসকের উপস্থিতিতে তিনি ইসিজি পরীক্ষা করেছেন। বাহিরে ক্লিনিকে এ পরীক্ষা করালে তাকে কয়েকগুণ বেশী টাকা খরচ করতে হতো।
এ সময় উপস্থিত ছিলেন ডা.আরাফাত ইমাম, ডা.সামিউল আলম, ডা.শিমুল হোসেন, ডা.জিনাত ফারুকী, ডা. শুভ্রা সাহা এবং সেবিকাবৃন্দ।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুজিব কর্ণার ও লাইব্রেরী উদ্বোধন করা হয়। সরকারি নিদের্শনায় এ মুজিব কর্ণার ও লাইব্রেরী উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাহার আলী। মুজিব কর্ণারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিভিন্ন বই, গুরুত্বপূর্ণ ছবি, জাতীয় পত্রিকা, তাছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বই থাকবে। রোগি এবং অফিসের স্টাফরা অবসর সময়ে এ লাইব্রেরীতে এসে গুরুত্বপূর্ণ এসব বই পড়া এবং ছবি দেখার সুযোগ পাবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ ডটকম সম্পাদক দুই হাজার পরিবারকে উপহার দিলেন ঈদ সামগ্রী

তিন বছর পর চালু হলো ইসিজি মেশিন

প্রকাশিত : ০৩:২২:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০