গাজীপুর মালেকের বাড়ি এলাকার ব্যান্ডো ফ্যাশন লিমিটেড গার্মেন্টসের শ্রমিক-মালিকদের মধ্যে বেতন ভাতা সংক্রান্ত দীর্ঘদিনের অসন্তোষ নিরসনের লক্ষ্যে গতকাল সোমবার সকালে ছুটে যান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও মহিলা সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূঁইয়া। এ সময় তিনি শ্রমিক-মালিকের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের জন্য কারখানার মালিক, শ্রমিক ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে সৃষ্ট ঘটনা সমাধানকল্পে বক্তব্য রাখেন শামসুন নাহার ভূঁইয়া এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুর টঙ্গী কার্যালয়ের উপ মহাপরিদর্শক ইউসুফ আলী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক গাজীপুর ওয়াসিউজ্জামান চৌধুরী, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পরিদর্শক শাহ হারুন, মোতালিব হোসেন সহকারী উপ-মহাপরিদর্শক, সঞ্জয় কুমার দাশ শ্রম পরিদর্শক সাধারণ, মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রানী খান, মেহেদি হাসান সুমন যুগ্ম আহ্বায়ক গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জানা যায়, আগামী ৩১ শে আগস্ট এর মধ্যে শ্রমিকদের সকল বেতন এবং ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে সকল পাওনা পরিশোধ করে দেয়ার আশ^াস দেন। উক্ত প্রতিষ্ঠানে প্রায় ২২শতাধিক নারী-পুরুষ কর্মরত রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















