বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪৯ লাখ ১১ হাজার ৭১৬ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৪১ হাজার ৩৩১ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯১৫ জন।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১ লাখ ৮৫ হাজার ৯০১ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ৬০ লাখ ৯৬ হাজার ২৩৫ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে।
আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৮ লাখ ১২ হাজার ৬০৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১৯ হাজার ৫৯৪ জন।
মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ হাজার ১৪৬ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৫ হাজার ৭৩৮ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৬৩ হাজার ৯৭২ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৬২ হাজার ৭১৩ জন।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার


























