০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

গাফিলতি হলে তার চাকরি থাকবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলার বিস্ফোরণ স্থল মসজিদ পরিদর্শনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন এই ধরনের মসজিদে এতগুলো এসি ব্যবহার করা খুবই বিপজ্জনক।

শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের বলেন, মসজিদে যেভাবে এসি লাগানো হয়েছে এবং বিদ্যুতের যে লোড ব্যবহার করা হয়েছে সেটা নিয়মবহির্ভূত। এ ধরনের মসজিদে এত এসি ব্যবহার খুব বিপজ্জনক। এই মসজিদটিতে কীভাবে এত লোড ব্যবহার করা হলো তা খতিয়ে দেখা হবে।

পরিদর্শনে আসলে স্থানীয়রা তাকে জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটেছে।

এমন অভিযোগের প্রেক্ষিতে নসরুল হামিদ বিপু বলেন, কারো গাফিলতি থাকলে তার চাকরি থাকবে না এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থাও নেয়া হবে। আমি দেখলাম এখানে অনেকে অবৈধ গ্যাস সংযোগ চালাচ্ছে। কোনো অঘটন ঘটলে আমরা সবাই সচেতন হই। গুটিকয়েক অফিস নিয়ে সারা দেশের সার্ভিস সম্ভব নয়, জনগণ যদি সহযোগিতা না করে।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পরীক্ষা করা দরকার। তারা যে এসি ব্যবহার করছেন, যে বিদ্যুতের লোড ব্যবহার করছেন সেগুলো তারা বিদ্যুৎ বিভাগ থেকে পরীক্ষা করাচ্ছেন না। তারা স্থানীয় ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ করাচ্ছেন। সেখানে নিম্নমানের তার ব্যবহার করা হচ্ছে। যে কারণে প্রায় সময় শর্টসার্কিট হয়ে দুর্ঘটনা ঘটে।

প্রতিমন্ত্রী বলেন, আরেকটি বিষয় হচ্ছে মসজিদটি রাস্তার ওপরে। সামনে দিয়ে তারা ইচ্ছাকৃতভাবে বর্ধিত করেছে। স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম, এখান দিয়ে গ্যাস লাইন গিয়েছে। তদন্তের পর বোঝা যাবে কোথা থেকে কোন গ্যাস লাইন এসেছে। এখানে অনেক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। নিম্নমানের জিআই পাইপ দিয়ে লাইনগুলো টানা হয়েছে। কারো কোনো মিটার নাই। আমরা চেষ্টা করছি অবৈধ লাইনগুলো বিচ্ছিন্ন করার।

উল্লেখ্য, শুক্রবার নারায়ণগঞ্জে সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ শেষে মোনাজাত চলাকালে বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে মসজিদের ছয়টি এসি একযোগে বিস্ফোরিত হয় বলে জানা গেছে। মসজিদের নিচ দিয়ে যাওয়া তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

“জেসিআই ঢাকা নর্থের ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সফিউদ্দিন আলা রাজু”

গাফিলতি হলে তার চাকরি থাকবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১২:১৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০