০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জন টার্নারের মৃত্যু

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জন টার্নার ১৯৮০ এর দশকে মাত্র ১১ সপ্তাহ ক্ষমতায় ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ৯১ বছর বয়সী এই নেতা গত শনিবার মারা গেছেন।

টার্নার ছিলেন কানাডার ১৭তম প্রধানমন্ত্রী। ১৯৮৪ সালে তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন। তবে বেশ কয়েক দশক ধরে তিনি রাজনীতির সঙ্গে জড়িত।

মাত্র ৭৯ দিন টার্নার কানাডায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে খুব কম সময় ক্ষমতায় থাকার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছেন। পরে লিবারেল পার্টি থেকে ১৯৯০ সালে তিনি পদত্যাগ করেন।

টার্নার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার পর ক্ষমতায় আসেন কনজারভেটিভ পার্টির ব্রায়ান মুলরনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ইস্যু নিয়ে বরাবরই তার সমালোচনা করতেন টার্নার। টার্নার এবং মুলরনির বাকযুদ্ধ পত্রিকার শিরোনাম হতে সে সময়।

সূত্র : আল-জাজিরা

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জন টার্নারের মৃত্যু

প্রকাশিত : ১১:৩৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০