১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

রেডিও কুবির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির অঙ্গ সংগঠন ও অনলাইন ভিত্তিক রেডিও প্লাটফর্ম ‘রেডিওকুবি’র ২০২০-২১ সালের জন্য এগারো সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় (২৩ সেপ্টেম্বর) আইটি সোসাইটির সভাপতি মো: শিহাব উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কার্যনির্বাহী পরিষদের পাশাপাশি নতুন পরিচালনা পর্ষদও ঘোষণা করা হয়।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদে কো- অর্ডিনেটর হিসাবে রয়েছেন নৃবিজ্ঞান একাদশ আবর্তনের শিক্ষার্থী আরজে সা’আদ ইবনে সাঈদ ও ফার্মেসি একাদশ আবর্তনের আরজে মুনতাহা মোহাম্মদ। ট্রেজারারের দায়িত্ব পেয়েছেন আরজে সৈয়দ মহিউদ্দিন আহমেদ (পরিসংখ্যান-১১)। আরজে শারমিন সুলতানা নিপা ( ফার্মেসী- ১১), আরজে রিহা জান্নাত ( পদার্থবিজ্ঞান-১১) এবং আরজে রায়হান আহমেদ ( অর্থনীতি- ১২) আছেন কনটেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে। টেকনিক্যাল টিমে আছেন অর্পিতা সাহা (আইসিটি-১২), শিহাব উদ্দিন হিমেল (সিএসই-১৪), জান্নাতুল ফেরদৌস (আইসিটি-১৪), হাসিবুল হোসাইন (সিএসই-১৪) এবং আব্দুল্লাহ আল রশিদ (সিএসই-১৪)।

অপরদিকে পরিচালনা পরিষদ-২০২০-২১এ দায়িত্বরত থাকবেন মো: শিহাব উদ্দিন (আইটি সোসাইটি), ফারিদ মোস্তাকিম (কুবি ডিবেটিং সোসাইটি), অর্ক গোস্বামী (থিয়েটার কুবি), মৈয়ত্রী মনির সামিয়া (সাবেক কো-অর্ডিনেটর, রেডিওকুবি) এবং মোহাম্মদ রাশেদুল হাসান (আইটি সোসাইটি)।

প্রসঙ্গত, দেশের ১১তম ক্যাম্পাস রেডিও হিসাবে ‘রেডিওকুবি’ ২০১৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত ক্যাম্পাস আড্ডা, মেঘদূত, সেলিব্রিটি শো, সঙ্গীত অনুষ্ঠানের মতো নিজস্ব আয়োজনের পাশাপাশি ক্যাম্পাসের নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে শ্রোতাদের কাছে প্রশংসিত হয়ে চলেছে রেডিওকুবি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

রেডিও কুবির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন

প্রকাশিত : ০২:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০