দেশে মহামারী করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ৩ লাখের অধিক ছাড়িয়েছে। আক্রান্তের পাশাপাশি বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও। করোনার কারণে আর যেন কাউকে অনেক কষ্টে জীবন দিতে না হয় তার উদ্দেশ্য রাঙ্গামাটির করোনাজয়ী ৫১জন পুলিশ সদস্য প্লাজমা প্রদান করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ প্লাজমা ব্যাংকের ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিজেদের প্লাজমা দিয়ে রাঙ্গামাটির উদ্দেশ্য যাত্রা করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার করোনা জয়ী পুলিশ সদস্যরা।
রাঙ্গামাটি পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাঙ্গামাটি পুলিশ সুপার আলমগীর কবীরের (পিপিএম-সেবা) অনুপ্রেরণায় রাঙ্গামাটি জেলার ৫১জন করোনাজয়ী পুলিশ সদস্য ২টি বাস যোগে প্লাজমা প্রদানের উদ্দেশ্য ঢাকাতে রওনা দেয়। শুক্রবার পুলিশ সদস্যদের নিজেদের প্লাজমা বাংলাদেশ পুলিশ ব্যাংকে প্লাজমা ডোনেট করতে সফল হয়েছে । শুক্রবার তারা রাঙ্গামাটির উদ্দেশ্য যাত্রা করেন।
প্লাজমা ডোনেটকারী কয়েক পুলিশ সদস্যদের সাথে কথা বলে তারা জানান, নিজেদের এই প্লাজমা একজন অসহায়, মুমূর্ষু রোগীর জীবন বাঁচতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । শুধু তাই নয়, বাংলাদেশ পুলিশ সদস্যদের এই প্লাজমা প্রদান দেখে অন্যরাও অনুপ্রাণিত হয়ে প্লাজমা প্রদানে এগিয়ে আসবে। তারা আরো জানায়, রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবীরের ( পিপিএম- সেবা) যাবতীয় সুযোগ সুবিধা গ্রহন করার ফলে পুলিশ সদস্যরা প্লাজমা প্রদানে সফল হয়েছে।
রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) তাপস রঞ্জন ঘোষ জানান, দায়িত্ব পালন করতে গিয়ে রাঙ্গামাটির অনেক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এমনকি তারা করোনাজয়ী হয়েছেন। করোনাজয়ী হওয়ার পরে তারা প্লাজমা প্রদানে আগ্রহী হওয়ার কারণে রাঙ্গামাটি থেকে মোট ৫১জন পুলিশ সদস্য ঢাকার কেন্দ্রীয় বাংলাদেশ পুলিশ ব্যাংকে নিজেদের প্লাজমা ডোনেট করছেন। মূলত, করোনায় আক্রান্ত হয়ে যাহাতে কেউ প্লাজমার অভাবে মারা না যায় সেকারণে মানবতার পাশে দাঁড়ানোর জন্য পুলিশ সদস্যরা প্লাজমা প্রদান করেছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















