০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

মস্কোতে ওভারপাস ধসে আহত ৫০

রাশিয়ার রাজধানী মস্কোর শহরতলির স্টুপিনোয় পথচারী পারাপারের একটি ওভারপাস ধসে পড়েছে। এ ঘটনায় ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

রুশ জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমের খবরে জানা গেছে, রোববার রাতে এই ঘটনা ঘটে। ৪ মিটার উঁচু ও ৩৫ মিটার লম্বা এই ওভারপাসটি একটি ওয়ার্কশপের ওপর আছড়ে পড়ে।

জানা গেছে, আহত সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। জরুরি মন্ত্রণালয়ের মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ও তাদের আত্মীয়দের মনস্তাত্ত্বিক সহায়তা দেয়ার জন্য পাঠানো হয়েছে। এছাড়া ওভারপাস ধসে পড়ার বিষয়টি তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

ট্যাগ :
জনপ্রিয়

মস্কোতে ওভারপাস ধসে আহত ৫০

প্রকাশিত : ০৮:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০