আসন্ন দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে নিজ সরকারী পায়রা বাসভবনে, মতবিনিময় করেন বাংলাদেশ আওয়ামীলীগের সমর্থিত নৌকার মাঝি মনোনিত প্রার্থী মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।
শনিবার দুপুরে দাউদকান্দি উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি উপস্থিত সকল গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দেন ।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেজর মোহাম্মদ আলীর কাছে জয়ের ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করা হলে তিনি জানান আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কারণ দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিক লীগ ও কৃষক লীগ বর্তমানে সুসংগঠিত অপরদিকে আমার প্রতিপক্ষ বিএনপির প্রার্থী ও তার নেতা দীর্ঘদিন মাঠে নেই তাদের এখন আর খুঁজে পাওয়া যায় না।
উন্নয়নের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, তিনি আরো বলেন,” আমি যদি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে পুনরায় নির্বাচিত হতে পারি তাহলে আমি তরুণদের ফ্রিল্যান্স ট্রেনিংয়ের মাধ্যমে কর্মস্থানের ব্যবস্থা করব ।
মাদক নির্মূল , বাল্যবিবাহরোধে কঠোর পদক্ষেপ নিবো। অবাধ, সুষ্ঠু নির্বাচনে জয়ের বিচারে আমি বিজয়ের ব্যাপারে শতোভাগ আশাবাদী বলেও তিনি জানান।
মেজর (অব.) মোহাম্মদ আলী স্থানীয় সাংবাদিকদেরকে বস্তুনিষ্ট ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার পরামর্শ দেন,তিনি আরো বলে,আমি যদি দুর্নীতি করি আপনারা আমার বিরুদ্ধে লিখবেন। দাউদকান্দি সম্পূর্ণরুপে দুর্নীতিমুক্ত রাখতে চাই।আপনারা জাতির বিবেক, দুর্নীতিবাজদের বিরুদ্ধ সর্বদা সো”চার থেকে লিখে যান আমি আপনাদের সর্বাত্মক সহযোগীতা করবো।
এ সময়ে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাসুদেব ঘোষ সহ দাউদকান্দি উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে , জিল্লু, শরীফ প্রধান , শামীম রায়হান,আঃ করিম সরকার, মোহাম্মদ আলী শাহীন, রাশেদুল ইসলাম লিপু, জাকির হোসেন হাজারী, আলমগীর খান, শামীম,বিল্লাল মোল্লা, ইমরান মাসুদ, সানি হাসান প্রমুখ ।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ





















