ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব বিরোদের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্ততো ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালীন সময়ে বেশ কয়েকটি বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ইছাপুরা গ্রামে ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁর সঙ্গে একই গ্রামের বাসিন্দা তার চাচা আক্তার হোসেনের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তাদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।
পুলিশ ও স্হানীয়রা জানান,বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ সময় কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ব্যাপারে বীজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, এনাম খাঁ ও আক্তার হোসেন একে অপরের নিকটাত্মীয়। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরেই এই সংঘর্ষের ঘটনা এলাকার বর্তমান
পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ।
ডিএস./





















