আসন্ন দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে জনগন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকাকে বিজয়ী করবে শতভাগ আত্মবিশ্বাস রয়েছে মনে করেন এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী।
রবিবার (০৪ অক্টোবর) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ ও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সাংবাদিকদের সাথে আলাপকালে মেজর (অব.) মোহাম্মদ আলী একথা বলেন।এসময় সাংবাদিকদের সাথে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন, বিএনপি মনোনিত ধানের শীষ প্রার্থী সাইফুল ইসলাম ভূঁইয়া।

বিএনপি মনোনিত ধানের শীষ প্রার্থী সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, দলীয় যাচাই বাছাইয়ের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছি। বিএনপি দেশের অন্যতম শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক দল। দাউদকান্দিতে ব্যাপক ভোটব্যাঙ্ক আছে জয়ের ব্যাপারে সুনিশ্চিত।
আওয়ামীলীগ প্রার্থী সম্পর্কে সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, করোনাকালে মেজর মোহাম্মদ আলী জনগণের পাশে ছিলেন, গত পাঁচ বছরে তাহার উন্নয়ন চোখে পড়ার মতো। তারপরেও বিএনপি একটি শক্তিশালী দল বলে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নৌকা প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেজর (অব.)মোহাম্মদ আলী বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে গত পাঁচ বছরে দাউদকান্দিকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলেছি। গত পাঁচটি বছর দাউদকান্দি বাসীর সাথে থেকেই দাউদকান্দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে দাউদকান্দি বাসী আমাকে জয়ী করার মাধ্যমে এর প্রতিদান দিবেন। এছাড়া দলীয় নেতা-কর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষের ভোটে তাহার জয় সুনিশ্চিত বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া বি এন পির প্রার্থী সম্পর্কে প্রশ্ন করা হলে, মেজর মোহাম্মদ আলী বলেন আওয়ামী লীগ এবং আমার নেতা মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া এমপি মহোদয়ের অহিংস রাজনীতিতে বিশ্বাস করে। বিগত জোট সরকারের আমলে আমার নেতাকে যে পরিমাণে হামলা মামলা করে রাজনৈতিকভাবে দমিয়ে রাখা হয়েছিল, আমরা উভয় দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু অবাধ রাজনৈতিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অহিংস রাজনীতিতে বিশ্বাস করি। বিএনপির প্রার্থী যদি যোগ্য হয় জনগণ তাকে ভোট দিয়ে পাস করাবে। তবে আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত।

এসময় ভাইস চেয়ারম্যান পদে লটারির মাধ্যমে, বর্তমান পুরুষ ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ এসডু চশমা প্রতীক, মোহাম্মদ বিল্লালুর রশিদ দোলন টিয়া পাখি, তারিকুল ইসলাম নয়ন তালা প্রতীক, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোজিনা আক্তার প্রজাপতি প্রতীক বরাদ্দ পান।
বিএনপির চেয়ারম্যান প্রার্থী পদে সাইফুল ইসলাম ভূঞা, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রুহুল আমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরি,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন(সাবেক চেয়ারম্যান)সহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ সহযোগী ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং বিএনপি’ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃ্ন্দ।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ





















