শরীয়তপুরের ডামুড্যায় জেলা প্রশাসক কাজী আবু তাহের এর বদলিজনিত কারনে বিদায়ী সংর্বধনা অনুষ্ঠিত হয়।
রবিবার (৪ অক্টোবর) বিকালে ৩ টায় ডামুড্যা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ডামুড্যা অফিসার্স ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।
এ বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মতুর্জা আল মুঈদ, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিট্রেট আব্দুল্লাহ আল মামুন,ডামুড্যা পৌরসভার মেয়র হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, ডামুড্যা থানা অফিসার ইনচার্জ ওসি মেহেদী হাসান (পিপিএম), উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন আহমেদ,ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পিন্টু,পূর্ব মাধারীপুর কলেজের অধ্যক্ষ জহিরুল্ল্যাহ।
এ সময় উপস্থিত ছিলেন,ডামুড্যা উপজেলা যুবলীগের সভাপতি বি এম সাত্তার,ডামুড্যা জন প্রকৌশলী অফিসার কাজী রিয়েল,ডামুড্যা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান,পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন,শিধলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর,ডামুড্যা উপজেলা ছাএলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবর সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সুধী সমাজের গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















