১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

আশঙ্কাজনক অবস্থায় সৌমিত্র চট্টোপাধ্যায়

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে কলকাতার বেলভিউ নার্সিংহোম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মস্তিষ্কে কোভিড এবং এনকেফ্যালোপ্যাথি রোগের কারণে তার স্নায়ুতন্ত্রের সমস্যা এখনও কাটছে না। এখন তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে।

রোববার রাতে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তার শরীরে সোডিয়াম, পটাশিয়ামের তারতম্য ঘটেছে। বয়স ও নানা আনুষঙ্গিক রোগের জেরে পারিপার্শ্বিক সংক্রমণ শুরু হচ্ছে। তার হৃদযন্ত্র, লিভার-সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এখনও সচল। তবে রক্তে অণুচক্রিকা কমছে, ইউরিয়াও বাড়ছে। বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক জটিলতা ও কো মর্বিডিটি চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তার শরীরে ‘সেকেন্ডারি ইনফেকশন’-এর আভাস মিলেছে। রক্তে অক্সিজেনের পরিমাণে তারতম্য হওয়ায় মাঝে মাঝেই বায়োপ্যাপ সাপোর্ট প্রয়োজন হচ্ছে। তাকে ইনভেসিভ সাপোর্ট বা ভেন্টিলেশনে রাখার কথা ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। তবে তার আগে কিডনি ও স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে মেডিক্যাল টিম।

করোনা আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও গত সপ্তাহে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেইসঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু এখন তার শারীরিক অবস্থা আবার সঙ্কটজনক হয়ে পড়েছে। সমস্যা বাড়িয়েছে মস্তিষ্কে সংক্রমণ অভিঘাত (কোভিড এনসেফ্যালোপ্যাথি) এবং স্নায়বিক অবস্থা। এই পরিস্থিতিতে তার চেতনার মাত্রা ক্রমশ নামছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আশঙ্কাজনক অবস্থায় সৌমিত্র চট্টোপাধ্যায়

প্রকাশিত : ০৫:৩২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০