০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

কানাডায় বাড়ছে করোনা, মেয়রের সতর্কতা

ক্যালগেরির মেয়র নাহিদ ন্যান্সি মঙ্গলবার সতর্ক করে বলেছেন, আলবার্টা সপ্তাহের শেষে একদিনে নতুন এক হাজার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড করতে চলেছে। যা লকডাউনের কারণ হতে পারে।

স্থানীয় গণমাধ্যম সিটিভি নিউজ জানায়, আলবার্টা প্রদেশের স্বাস্থ্য বিষয়ক প্রধান মেডিকেল অফিসার ডা. ডীনা হিনশার নিয়মিত আপডেটের আগে ন্যান্সি বলছিলেন মঙ্গলবার প্রকাশিত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, ‘বসন্তের সময় যে পরিমাণ করোনা শনাক্ত হয়েছিল বর্তমানে আমরা তার থেকেও অনেক উপরে। সুতরাং লকডাউন এড়াতে আমাদের প্রচেষ্টা পুনরায় দ্বিগুণ করতে হবে।’

ডীনা হিনশার তিনটি বিষয়ের উপর গুরুত্বারোপ করে বলেন, ভাল স্বাস্থ্যবিধি বজায় রাখা এবং সম্ভব হলে হাত ধোঁয়া, প্রকাশ্যে শারীরিক দূরত্ব বজায় রাখা, এবং জনসাধারণের অবস্থানগুলিতে শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে মাস্ক পরতে হবে।

তিনি বলেন, ‘আমি আর একটি লকডাউন চাই না, কেউই তা চায় না, শেষ পর্যন্ত যদি অর্থনৈতিক মন্দা এড়াতে মানুষকে সুস্থ ও সুরক্ষিত রাখা আমাদের একমাত্র পছন্দ হয়, তবে আমাদের এটাই করতে হবে।’

আলবার্টা স্বাস্থ্য ডিপার্টমেন্ট গত শুক্রবার থেকে বুধবার পর্যন্ত ২ হাজার ২৬৮ জনের শনাক্ত হয়েছে। যেখানে প্রতিদিন গড়ে পাঁচশত জনেরও বেশি শনাক্ত হয়েছে এবং নতুন আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে ভর্তির সংখ্যা মহামারীর নবম মাসে রেকর্ড ছাড়িয়ে গেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

কানাডায় বাড়ছে করোনা, মেয়রের সতর্কতা

প্রকাশিত : ১২:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০