১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে পাকিস্তান

ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে বলে আবারও ঘোষণা করেছে পাকিস্তান। দেশটি নিজস্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদারের জন্য এইসব পরীক্ষা চালাবে। পাকিস্তানের উর্দু দৈনিক নাওয়ায়ে ওয়াক্ত আজ (শুক্রবার) এ খবর দিয়ে লিখেছে, দুই হাজার কিলোমিটারেরও বেশি পাল্লার নানা ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জমাট বা সলিড জ্বালানী ব্যবহার করা হবে।

পাকিস্তান এমন সময় নানা ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে যখন তার প্রতিদ্বন্দ্বী ভারত গত (বৃহস্পতিবার) পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৫ নামের আন্ত:মহাদেশীয় একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা জানিয়েছে।

১৭ মিটার দীর্ঘ ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা ছিল ৫ হাজার কিলোমিটার এবং তা প্রায় দেড় টন ওজনের পরমাণু বোমা বহনে সক্ষম।

প্রতিদ্বন্দ্বিতা ও পারস্পরিক শত্রুতার কারণে ব্যাপক দারিদ্র এবং অর্থনৈতিক সংকট সত্ত্বেও সামরিক খাতে বিপুল অর্থ ব্যয় করে আসছে পরমাণু বোমার অধিকারী ভারত ও পাকিস্তান ।

ট্যাগ :
জনপ্রিয়

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে পাকিস্তান

প্রকাশিত : ০৯:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮