০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

শ্বশুর ট্রাম্পকে বুঝিয়েছেন জামাই

নির্বাচনে পরাজয় স্বীকার করার বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলেছিলেন তার জামাতা জ্যারেড কুশনার। দুটি সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন জয়ী হওয়ার পর এমন খবর সামনে এলো।

ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড। তার স্ত্রী ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। তিনিও ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা।

জো বাইডেন জয়ী হলে এ বিষয়ে ট্রাম্প শিবির একটি বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, তাড়াহুড়ো করে বিজয়ী হওয়ার মিথ্যা দাবি করছেন বাইডেন। লড়াই শেষ হতে বহুদূর বাকি।

বিবৃতিতে ট্রাম্প বলেন, গণতন্ত্রের দাবি ও মার্কিন জনগণের প্রাপ্য অনুযায়ী সত্যিকারের ভোট গণনা না পাওয়া পর্যন্ত তিনি বিশ্রামে যাবেন না।

ভোট নিয়ে সোমবার থেকে ট্রাম্প শিবিরের আইনগত লড়াই শুরু হবে বলে বিবৃতিতে জানানো হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট। বাইডেন এরইমধ্যে তার চেয়ে বেশি ভোট নিশ্চিত করে ফেলেছেন। বাইডেনের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত তার পরাজয় মেনে নেননি। তিনি পরাজয় মেনে নেবেন না বলে আগেই জানিয়েছেন। ভোটে কারচুপি ও ভোট গণনা বন্ধসহ বিভিন্ন দাবিতে কয়েকটি অঙ্গরাজ্যে এরইমধ্যে তার পক্ষে মামলা করা হয়েছে।

জো বাইডেন ও কমলা হ্যারিসের প্রচার শিবিরের ডেপুটি ম্যানেজার কেট বিডিংফিল্ড শনিবার রাতে বলেছেন, নির্বাচনে জয়ী হওয়ার পর এখন পর্যন্ত বাইডেনের সঙ্গে ট্রাম্পের কোনো কথা বা যোগাযোগ হয়নি। দুই পক্ষের প্রচার শিবিরের প্রতিনিধিদের মধ্যেও কোনো কথাবার্তা হয়নি।

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

শ্বশুর ট্রাম্পকে বুঝিয়েছেন জামাই

প্রকাশিত : ০৪:১১:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০