০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কিশোরীকে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ গ্রেফতার

বরগুনার আমতলীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে শনিবার রাতে ভন্ড কবিরাজকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। এ কবিরাজের নাম মনসুর আলী সিকদার (২৮)। তিনি বরগুনার আমতলী উপজেলার কাঠালিয়া কুলুরচর গ্রামের আবদদুর রব সিকদারের ছেলে।

র‌্যাব-৮ বরগুনা-পটুয়াখালীর কোম্পানি অধিনায়ক মো. রবিউল ইসলাম জানিয়েছেন, কবিরাজ মনসুর আলী সিকদার পটুয়াখালীর গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রামের ওই কিশোরীর মায়ের কবিরাজী চিকিৎসা করেছেন। এক পর্যায়ে কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে চলতি বছরের ২৮ মার্চ বাড়িতে নিয়ে ২ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। গত ১৬ নভেম্বর আবারও কিশোরীকে অপহরণ করে আমতলী পৌরসভার সোবাহানের বাসায় ২ দিন আটকিয়ে রেখে ধর্ষণ করেছেন। দুদিন পরে কিশোরীকে তার বড় বোন ওই বাসা থেকে উদ্ধার করেছে।

এ ব্যাপারে কিশোরী পটুয়াখালীর র‌্যাব-৮ এর অধিনায়কের কাছে অভিযোগ করলে শনিবার রাতে আমতলীর মাজার রোড এলাকা থেকে মুনসুর আলী সিকদারকে গ্রেফতার করা হয়। আমতলী থানার ওসি শাহআলম হাওলাদার জানিয়েছেন, ভন্ড কবিরাজকে থানায় সোপর্দ করার পরে কিশোরীর বড় বোন বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

শালবন সেতুর নিচে রহস্যময় প্যাকেট, খুলতেই বের হলো বিদেশি পিস্তল

কিশোরীকে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ গ্রেফতার

প্রকাশিত : ১১:৩৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০