০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

শ্রীমঙ্গলে দি বাডস রেসিডেনন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদা, বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটির শুরুতে শিক্ষক-শিক্ষার্থীরা পরস্পরকে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা জানান। পরে সকল ক্লাসে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে প্রতিষ্ঠানের হলরুমে আলোচনা সভা ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষকতার মর্যাদা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদানের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছান মোহা. মোরশেদুল আলম সভাপতিত্ব করেন। ফাতেমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, কবিতা ও বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়। আনন্দঘন পরিবেশে দিবসটির কর্মসূচি শেষ হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

গ্রাহকসেবা বাড়াতে বরিশালে ডাচ্-বাংলা ব্যাংকের কৌশলগত সম্মেলন

শ্রীমঙ্গলে দি বাডস রেসিডেনন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশিত : ০৩:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬