০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

লিবিয়ায় মসজিদে গাড়ি বোমা হামলা: নিহত ২৭

লিবিয়ার বেনগাজি শহরের একটি মসজিদের কাছে দু’টি গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। এসময় আরো ২০ থেকে ৩০ জন আহত হয়। কয়েক মিনিটের ব্যবধানেই হামলা দু’টি চালানো হয়েছে। খবর বিবিসি।

কেন্দ্রীয় আল সোলাইমানি শহরে একটি মসজিদের কাছে প্রথম গাড়ি বোমা হামলা চালানো হয়। সে সময় মসজিদ থেকে আসরের নামাজ শেষে বের হচ্ছিলেন মুসল্লিরা।

এর কিছুক্ষণ পরেই রাস্তার অপর পাশে আরো একটি গাড়ি বোমা বিস্ফোরণ করা হয়। বেশ কয়েকজন সামরিক বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিক ওই হামলায় নিহত হয়েছে।

স্থানীয় আল জালা হাসপাতালের মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কে বা কারা ওই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

বিবিসির উত্তর আফ্রিকা প্রতিনিধি রানা জাওয়াদ জানিয়েছেন, লিবিয়ায় এ ধরনের অনেক হামলার ঘটনা দায় স্বীকার ছাড়াই রয়ে যায়।

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

লিবিয়ায় মসজিদে গাড়ি বোমা হামলা: নিহত ২৭

প্রকাশিত : ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮