০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শাহজাদপুরে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত:আহত ২

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বাঘাবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান (৫২) পাবনা জেলার আতাইকোলা থানার দক্ষিণ আতাইকুলা গ্রামের মৃত খোদা বক্স মোল্লার ছেলে।

জানা যায়, বগুড়া থেকে পাবনাগামী ‘আল আমিন’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি সিএনজিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি সামনে থাকা আরএফএল-এর একটি কাভার্ড ভ্যানে গিয়ে ধাক্কা খায়। এতে সিএনজির যাত্রী মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনার বেড়া এলাকায় নিয়ে যান বলে জানা গেছে।

এ ব্যাপারে শাহজাদপুর ফায়ার স্টেশন অফিসার পারভেজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

শাহজাদপুরে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত:আহত ২

প্রকাশিত : ০২:৩৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬