ভোলার লালমোহনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে লালমোহন পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
র্যালি শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল।
এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভবিষ্যতেও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
ডিএস./


















