০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

কাউকে অপমান করলে ৬ মাসের জেল

সংযুক্ত আরব আমিরাতের পাবলিক প্রসিকিউশন টেলিফোনে বা ব্যক্তিগতভাবে কাউকে অপমান করলে শাস্তির ঘোষণা দিয়েছে। কাউকে অপমান করলে জড়িত ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার দিরহাম জরিমানা করা হবে।

এক ভিডিওতে আমিরাতের পাবলিক প্রসিকিউশন জানায়, ফেডারেল পেনাল কোডের ৩৭৪ ধারা অনুযায়ী কাউকে টেলিফোনে বা অন্যদের সামনে বা চিঠির মাধ্যমে অপমান করা হলে জড়িতকে অনধিক ৬ মাস সাজা ভোগ বা সর্বোচ্চ পাঁচ হাজার দিরহাম জরিমানা গুনতে হবে। তবে কাউকে যদি অন্যদের অনুপস্থিতে বা চিঠির মাধ্যমে অপমান করা হয় তাহলে সর্বোচ্চ পাঁচ হাজার দিরহাম জরিমানা গুনতে হবে অভিযুক্তকে।

ভিডিওতে উল্লেখ করা হয়, আমিরাতের সংস্কৃতির প্রতি মানুষকে উৎসাহী করা এবং অপরাধ কমিয়ে আইনের প্রতি সচেতনতা বৃদ্ধি করাই তাদের লক্ষ্য। এ কারণে এই শাস্তির বিধান করা হয়েছে। কোনো সরকারি চাকরিজীবী বা জনসেবায় নিয়োজিত কেউ এ ধরনের অপরাধ করলে তাকেও এই সাজা ভোগ করতে হবে।

সূত্র: গালফ নিউজ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

গজারিয়ায় ২৪ জুলাইয়ের স্মৃতিচারণ: গুমের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলেন মারুফ মিয়াজি

কাউকে অপমান করলে ৬ মাসের জেল

প্রকাশিত : ০৫:৫৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০