০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

দীঘিনালায় বঙ্গবন্ধু স্কয়ারে দূর্বৃত্তদের হামলা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরুং বাজার সংলগ্ন বঙ্গবন্ধু স্কয়ারে দূর্বৃত্তরা হামলা চালিয়েছে। ২২ ডিসেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে বঙ্গবন্ধু ছবি বিকৃতি ও ব্লেট দিয়ে কাটা-ছেঁড়া করে দূর্বৃত্তরা বলে অভিযোগ স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীদের।

এ বিষয়ে বিকাল ৪ ঘটিকায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ১ নং মেরুং ইউনিয়ন (দঃ) আওয়ামীলীগ।

দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ফরাজি বলেন, স্বাধীনতা বিরোধী একটি অপশক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে হাত দিয়ে বাঙালি জাতির ইতিহাসকে কলংকিত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

দীঘিনালা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এফ এম আলমগীর মিয়া বলেন, আমাদের পক্ষ হতে একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এ ন্যাক্কারজনক ও ঘৃণিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কালীগঞ্জে কারখানায় সেনাবাহিনীর অভিযান, জরিমানা ৩ লাখ

দীঘিনালায় বঙ্গবন্ধু স্কয়ারে দূর্বৃত্তদের হামলা

প্রকাশিত : ০৩:৪০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০