০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

বীমার মাধ্যমে নারীর ক্ষমতায়ন: অন-লাইন সেমিনার অনুষ্ঠিত

দেশের আর্থ সামাজিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকাও কম নয়. এমন প্রতিপাদ্য বিষয় গুলো নিয়েই ব্যাকং ও আর্থিক প্রতিষ্ঠানের আওতাধীন “বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি” উক্ত অন-লাইনে সেমিনারটি করেছে। সোমবার, ২৮ ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত অন-লাইন (জুম অ্যাপস) এর মাধ্যমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

আলোচকরা বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে অর্থনৈতিক উন্নয়নে পুরুষ ও নারী সমভাবে অবদান রেখে চলেছে। আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। কিন্তু পরিতাপের বিষয় হলো অর্থনৈতিক কার্যক্রমে উন্নত দেশগুলোর তুলনায় আমাদের দেশের নারী সমাজ অনেক পিছিয়ে আছে। একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে যা মোটেও সুখকর নয়।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং কাঙ্খিত অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় পুরুষের পাশাপাশি আমাদের দেশের নারী সমাজকে অর্থনৈতিক কর্মকান্ডে অধিকতর সম্পৃক্ত করতে হবে। বর্তমানে দেশে নারী শিক্ষার হার সন্তোষজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডে নারী সমাজকে অধিকতর সম্পৃক্ত করতে সক্ষম হলে দেশের অর্থনৈতিক উন্নতি অতি দ্রুততার সাথে নিশ্চিত করা সম্ভব হবে। তাই বীমা খাতে কিভাবে নারীর সম্পৃক্ততা বৃদ্ধি করা যায় এবং সারাদেশে বীমার পরিধি সম্প্রসারণের মাধ্যমে কিভাবে তাঁদের আর্থসামাজিক উন্নতি করা যায়, আলোচ্য সেমিনারটি সেই উদ্দেশ্যেই মুলত আয়োজন করেছে।

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির নবনিযুক্ত পরিচালক এস.এম ইব্রাহিম হোসাইন, ACII, এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির বোর্ড অব গভর্নরসের সদস্য প্রফেসর রুবিনা হামিদ, প্রথমভাইস-প্রেসিডেন্ট বাংলাদেশ ইনসিওরেন্স এসোসিয়েশন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ(যুগ্ম – সচিব) মো. সরওয়ার ।

সেমিনারে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির একাডেমিক কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন।

এছাড়াও সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন – গ্রীণ ডেল্টা ইনসিওরেন্সের ব্যবস্হাপনা পরিচালক ফারজানা চৌধুরী, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক জালালুল আজিম, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও এম এম মনিরুল আলম এবং, ব্যাংকিং ও ইনসিওরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মিজ বেনজির ইমাম প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

বীমার মাধ্যমে নারীর ক্ষমতায়ন: অন-লাইন সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০