০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বসেছেন। রবিবার সকাল ১০টার কিছু আগে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এর আগে সকাল ৯টা ৪৯ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে পৌঁছান জোকো উইদোদো। প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে তকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন এশিয়ার দুই নেতা।

একান্ত বৈঠক শেষে চামেলী হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বি-পক্ষীয় বৈঠকে বসবেন তারা।

পরে দুই নেতার উপস্থিতিতে করবী হলে কয়েকটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, তিনদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার ঢাকায় এসে পৌঁছেছেন জোকো উইদোদো।

ট্যাগ :
জনপ্রিয়

‘চিকিৎসার অভাবে কোনো মানুষ মারা যাক তা চাই না’: স্বাস্থ্যমন্ত্রী

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশিত : ১০:১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮