০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটে মুস্তাহিক পরিবারের মাঝে যাকাত তহবিল হস্তান্তর উপকারভোগী ৫৯১ পরিবার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতাধীন ৫৯১টি মুস্তাহিক পরিবারের মাঝে ৮৮ লক্ষ ৬৫ হাজার টাকার যাকাত তহবিল হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা উপজেলার দক্ষিণ বালাপাড়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) ও গিভিং গ্রেস ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে এ তহবিল হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্টান ইসলামিক ইনস্টিটিউট অব সোশ্যাল ফাইন্যান্সের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি (কি-নোট স্পিকার) সিজেডএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। বিশেষ অতিথি গিভিং গ্রেস ফাউন্ডেশনের ট্রাস্টি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন, আদিতমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী, দক্ষিণ বালাপাড়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আখতারুজ্জামান, জীবিকা উন্নয়ন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এনামুল হক ও লালমনিরহাট আদিতমারী উপজেলা প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম প্রমূখ।

গিভিং গ্রেস ফাউন্ডেশনের ট্রাস্টি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন বলেন, সিজেডএম ২০০৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৮ লাখ মানুষকে বিভিন্ন সেবা প্রদান করে আসছে। ২০২৫ সালে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় প্রকল্প ৫ বছর মেয়াদি ২২টি তৃণমূল সংগঠনের মাধ্যমে ৬ শত উপকারভোগী পরিবারের সদস্য ২ হাজার ৬ শত ৪ জন। প্রথমে ৫ শত ৯১টি পরিবারের মাঝে ৮৮ লক্ষ ৬৫ হাজার টাকা তহবিল হস্তান্তর করা হয়। পরবর্তীতে দ্বিতীয় তহবিল হস্তান্তরের মাধ্যমে ৮৬ লক্ষ ৯০ হাজার টাকা প্রদান করা হবে। অর্থাৎ, দুই ধাপে মোট ১ কোটি ৭৫ লক্ষ ৫৫ হাজার টাকা তহবিল হস্তান্তর করা হবে। এই জীবিকা উন্নয়ন প্রকল্পের আওতায় ৫ বছর মেয়াদে ৬ শত পরিবারের জন্য মোট ৪ কোটি ৬০ লক্ষ ৩১ হাজার ৮ শত টাকা ব্যয় করা হবে।

প্রধান অতিথি (কি-নোট স্পিকার) সিজেডএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, সিজেডএম এ পর্যন্ত দেশের ২৯টি জেলার ৪৬ টি উপজেলায় ৭৫ টি জীবিকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। যার আওতায় ৩৫ হাজার ২ শত ৭৬ টি পরিবারের মোট ১ লক্ষ ৫০ হাজার ৮ শত ৮৯ জন সদস্য উপকৃত হয়েছেন। সমাপ্ত প্রকল্পগুলোর মূল্যায়ন অনুযায়ী, সুবিধাভোগী পরিবারের গড় মাসিক আয় ৮ হাজার ৭ শত ৪ টাকা থেকে বেড়ে ২৮ হাজার ৬ শত ২৫ টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ ২২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং প্রায় ৩০ শতাংশ পরিবার দারিদ্র্যসীমা অতিক্রম করে যাকাতদাতায় রূপান্তরিত হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

‘চিকিৎসার অভাবে কোনো মানুষ মারা যাক তা চাই না’: স্বাস্থ্যমন্ত্রী

লালমনিরহাটে মুস্তাহিক পরিবারের মাঝে যাকাত তহবিল হস্তান্তর উপকারভোগী ৫৯১ পরিবার

প্রকাশিত : ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬