০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপি সব সময় মানবকল্যাণে কাজ করে : রিজভী

জেল-জুলুম, হামলা-মামলা, নির্যাতন মাথায় নিয়েও বিএনপির নেতাকর্মীরা সব সময় মানব কল্যাণে কাজ করেন দাবি করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন মুক্ত ছিলেন, তিনি প্রতি বছরই শীতার্ত মানুষের পাশে দাঁড়াতেন। শীত বস্ত্র বিতরণ করতেন। তিনি এখন গৃহবন্দি।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১/১১ সরকারের নির্যাতনের শিকার হয়ে বিদেশে আছেন। তাদের পক্ষ থেকে আমরা শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। নিপীড়ন নির্যাতন সহ্য করেও আমরা মানব কল্যাণে কাজ করে যাচ্ছি। অথচ সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে না।’

রোববার দিবাগত রাতে শ্যামলী, আদাবর ও মোহাম্মদপুর এলাকায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বর্তমানে উত্তরাঞ্চলে প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলছে। দেশের কোনো মন্ত্রী এমপিকে সেখানে সহায়তা করতে দেখছি না। আপনারা দেখেছেন কী না জানি না, তারা সবাই বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেওয়া নিয়ে ব্যস্ত। তারা দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পের প্রচার চালাতে ব্যস্ত। কিন্তু দেশের মানুষের পেটে ভাত নেই। গায়ে কাপড় নেই। অথচ এসব দিকে তাদের নজর নেই।’

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ছাত্রদল নেতা জুয়েল, ডা. আউয়াল প্রমুখ।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বিএনপি সব সময় মানবকল্যাণে কাজ করে : রিজভী

প্রকাশিত : ০৩:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১