০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নিখোঁজের ৩ দিন পর ঘাসক্ষেতে মিলল কিশোরের মরদেহ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিখোঁজের তিনদিন পর ওমর আলী শেখ (১৫) না‌মে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ।

সোমবার বিকেলে উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজা‌নি গ্রামে বাজারের পেছনে এক‌টি ঘাসক্ষেত থেকে মরদেহ‌টি উদ্ধার করা হয়।

নিহত ওমর আলী ওই গ্রামের ওহেদ আলী শেখের ছেলে। তার মাথায় ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে ব‌লে জানা‌ গেছে।

স্থানীয় লোকজন জানান, বাবার কাঁচামা‌লের ব্যবসায় সহযো‌গিতা করত ওমর আলী। গত শুক্রবার রা‌ত থেকে হঠাৎ করেই তার কোনো ‌খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও না পেয়ে রোববার তার বাবা বা‌লিয়াকা‌ন্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বালিয়াকান্দি থানার ওসি মো. তারিকুজ্জামান বলেন, ওমর নিখোঁজ হওয়ার ঘটনায় তার বাবা থানায় জিডি ক‌রেছিলেন। আজ বিকেলে তার মরদেহ পাওয়ার খবর শুনে পু‌লিশ ঘটনাস্থ‌ল থেকে সেটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ছেলেটির মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিখোঁজের ৩ দিন পর ঘাসক্ষেতে মিলল কিশোরের মরদেহ

প্রকাশিত : ০৯:২২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১