০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পটুয়াখালীতে বিরল কচ্ছপ কেটে পিকনিক

পটুয়াখালীর বাউফলে বিরল প্রজাতির একটি কচ্ছপ কেটে এর মাংস দিয়ে পিকনিক পার্টি করেছে স্থানীয় যুবকরা। রোববার ওই উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, যুগল নামে এক যুবক রোববার কালাইয়া খাল থেকে একটি কচ্ছপ শিকার করে। প্রায় ১২ কেজি ওজনের কচ্ছপটি নিয়ে এলাকায় হইচই পড়ে যায়। কচ্ছপটি কোথাও বিক্রি করতে না পেরে লঞ্চঘাট এলাকার মণ্ডলবাড়িতে নেয়া হয়। সেখানে কচ্ছপটি কাটা হয়। কচ্ছপ কাটার সময় উৎসুক কয়েক যুবক মোবাইল ফোনে ছবি ধারণ করে। এরপর রোববার রাতে কচ্ছপের মাংস দিয়ে পিকনিক করা হয়। এছাড়া কয়েকটি পরিবার কচ্ছপের মাংস নিয়ে রান্নার পর সবাইকে নিয়ে ভূরিভোজ করে। তবে আইনি জটিলতার ভয়ে কচ্ছপ জবাই ও পিকনিক করার সঙ্গে জড়িত কেউ কথা বলতে রাজি হননি।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে কচ্ছপ খাওয়ার রেওয়াজ দীর্ঘদিনের। মুসলিমসহ অন্যান্য সম্প্রদায়ের লোকজনও পেটের পীড়াসহ নানান রোগ থেকে মুক্তির জন্য কচ্ছপের মাংস খেয়ে থকেন। তবে বন্যপ্রাণী আইন অধ্যাদেশ জারি হওয়ার পর থেকে প্রকাশ্যে কচ্ছপ আহরণ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ রয়েছে।

বাউফলের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, কচ্ছপ একটি বন্যপ্রাণী। আর বন্যপ্রাণী হত্যার অপরাধে দায়ী ব্যক্তির আর্থিক জরিমানাসহ কারাদণ্ড হতে পারে।

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

পটুয়াখালীতে বিরল কচ্ছপ কেটে পিকনিক

প্রকাশিত : ১০:৪৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১