টুর্নামেন্টের ফাইনালে উঠল টটেনহ্যাম হটস্পার। ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে হোসে মরিনিয়ো শিষ্যরা।
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে শুরু থেকেই অতিথিদের চাপে রাখে টটেনহ্যাম। ম্যাচের ১২ মিনিটে সিসিওকোর দারুন গোলে এগিয়ে যায় স্পাররা। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় টটেনহ্যাম।
বিরতির পর অবশ্য ৬৫ মিনিটে এক গোল করেছিল ব্রেন্টফোর্ড। কিন্তু ভিএআরের তা বাতিল করে দেয় রেফারি। তার ৫ মিনিট বাদেই সন হিউমিনের গোলে ২-০ গোলের লিড পায় টটেনহ্যাম।
অন্যদিকে, ব্রেন্টফোর্ড তিন হলুদ কার্ড ও একাধিক বদলি এনেও একটাও গোল পরিশোধ করতে পারেনি। ২-০ গোলে ব্যাবধানে জয় নিয়ে ফাইনালের টিকিট কাটে হোসে মরিনিয়ো শিষ্যরা।


























