০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

ব্যাংক হিসাব থেকে ৯ কোটি টাকা চাইলেন এনু-রুপন

আয়কর দিতে ফ্রিজ করা ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ কোটি টাকা চেয়ে আবেদন করেছে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তার ভাই রূপন ভূঁইয়া।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তাদের আইনজীবী আনোয়ার হোসেন এ আবেদন করেছেন।

তবে দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদনের বিরোধীতা করে লিখিতভাবে আপত্তি জমা দিবেন বলে সময় চান। আদালত তা মঞ্জুর করেন।

ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ারহোল্ডার এনু ছিলেন গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার ভাই রুপন ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। এনু ও রূপনের ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার পর তাদের বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ অক্টোবর পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।

এনুর বিরুদ্ধে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

অন্যদিকে, ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রূপন ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের অপর সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী মামলা করেন।

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

ব্যাংক হিসাব থেকে ৯ কোটি টাকা চাইলেন এনু-রুপন

প্রকাশিত : ১২:১৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১