০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

চীনের সঙ্গে ৫টি প্রস্তুতি ম্যাচ চায় হকি ফেডারেশন

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ফেব্রুয়ারির মাঝামাঝি চীনের সঙ্গে ৫টি প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে চায় ফেডারেশন। এমনটাই জানিয়েছেন সহ-সভাপতি সাজেদ এ আদেল। আসরে অংশ নেয়া দলগুলোকে শক্তিশালী প্রতিপক্ষ মানলেও, প্রস্তুতি ম্যাচের বিকল্প নেই বলে মনে করেন কোচ মাহাবুব হারুন।

আগামী ১১ থেকে ১৯ মার্চ ঢাকার মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে হবে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির ষষ্ঠ আসর। যেখানে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন জাপান, মালেয়শিয়া, ভারত পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া।

প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক বাংলাদেশ। ঘরের মাঠে হবে আন্তর্জাতিক মানের আসর। তবে দীর্ঘদিন ম্যাচের মধ্যে নেই খেলোয়াড়রা। তাই আসরের আগে জিমি-আশরাফুলদের ম্যাচ অনুশীলনের সুযোগ করে দিতে চায় ফেডারেশন।

বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও প্রধান নির্বাচক সাজেদ এ. এ আদেল বলেন, দেশের মাটিতে খেলা। এজন্যে আমরা কিছু সুবিধা পাবো। চাইনিজ একটা টিম আসার কথা, ওরা যাতে আমাদের এখানে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারে সেটা আমরা চেষ্টা করছি। সিরিজ আকারে যাতে আমরা পাঁচটা ম্যাচ খেলতে পারি।

টুর্নামেন্টে অংশ নেয়া প্রতিপক্ষ দলগুলোকে শক্তিশালী মানছেন বাংলাদেশের কোচ মাহাবুব হারুন। ১১ জানুয়ারি থেকে ক্যাম্প শুরু হলেও, খেলোয়াড়দের ভালোভাবে তৈরি করতে প্রস্তুতি ম্যাচের বিকল্প নেই বলেও মনে করেন এই অভিজ্ঞ কোচ।

জাতীয় হকি দলের কোচ মাহাবুব হারুন বলেন, ১৫ ফেব্রুয়ারির পরে যাতে আমরা চারটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি অথবা বাইরের একটা টিম আমাদের এখানে আনুক যারা আমাদের থেকে শক্তিশালী।

আন্তর্জাতিক আসরকে সামনে রেখে করোনার কঠিন সময়ের মাঝেও, প্রেসিডেন্টস কাপ ও বিজয় দিবস হকির আয়োজন করেছিল ফেডারেশন। এ দুটি টুর্নামেন্ট থেকে নির্বাচকরা ৩২ জন খেলোয়াড় বাছাই করেন। ১১ জানুয়ারি কোভিড নাইন্টিন পরীক্ষার পর নেগেটিভ আসা খেলোয়াড়দের নিয়েই শুরু হবে আবাসিক ক্যাম্প।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, কোভিড টেস্টে যদি কারও পজেটিভ আসে, তাদেরকে আইসোলেশনে পাঠাবো এবং বাকিদের নিয়ে অনুশীলন শুরু করবো।

এদিকে, এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আসা বিদেশী দলগুলো স্বাস্থ্যবিধির সবনিয়ম মেনেই মাঠে নামবে বলে জানায় ফেডারেশন কর্তারা।

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

চীনের সঙ্গে ৫টি প্রস্তুতি ম্যাচ চায় হকি ফেডারেশন

প্রকাশিত : ০৮:২১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১