০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় কাদেরের

জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার (১০ জানুয়ারি) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে প্রথমে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির পক্ষে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলের পক্ষেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর দলের সহযোগী, অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান, স্বাধীনতার ৫০ বছর পরও এখনো বিজয়ের শত্রুরা তৎপর, এখনো তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের এ ষড়যন্ত্র মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় কাদেরের

প্রকাশিত : ১১:১৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১