০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

প্রায় ২ লাখ কোটি ডলারের প্রণোদনা পরিকল্পনা বাইডেনের

দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ আগে প্রায় দুই লাখ কোটি ডলার বা ১.৯ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ভয়াবহ ক্ষতি হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে তার এমন পরিকল্পনা। যদি কংগ্রেস এই পরিকল্পনা পাস করে তাহলে এই অর্থ থেকে পারিবারিক ব্যবহারের জন্য খরচ করা হবে ১ ট্রিলিয়ন ডলার। প্রতিজন মার্কিনিকে দেয়া হবে সরাসরি ১৪০০ ডলার করে। এ ছাড়া এই অর্থ থেকে ৪১৫০০ কোটি ডলার খরচ করা হবে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে। আর ৪৪০০০ কোটি ডলার খরচ করা হচেব ক্ষুদ্র বাণিজ্যে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

ডেমোক্রেট জো বাইডেন করোনাকে পরাজিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই ভাইরাসে এখন পর্যন্ত কমপক্ষে ৩ লাখ ৮৫ হাজার মার্কিনি মারা গেছেন। এ অবস্থার মধ্যে রিপাবলিকান দল থেকে নির্বাচিত বহুল বিতর্কিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চেয়ে কর্মসংস্থানের বিষয়টিকে আরো ভালোভাবে মোকাবিলার প্রত্যয় ঘোষণা করেছেন বাইডেন গত বছর নির্বাচনী প্রচারণার সময়। এখন শীতের সময় করোনা ভাইরাস সংক্রমণ যখন রেকর্ড পর্যায়ে পৌঁছে যাচ্ছে তখন তিনি প্রণোদনা পরিকল্পনা প্রকাশ করেছেন। উল্লেখ্য, বর্তমানে প্রতিদিন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন কমপক্ষে দুই লাখ মার্কিনি। কখনো কখনো মৃত্যুর সংখ্যা দিনে ৪ হাজার ছাড়িয়ে যাচ্ছে। এ অবস্থায় বৃহস্পতিবার রাতে নিজের রাজ্য দেলাওয়ারে উইলমিংটনে নিজের বাড়ি থেকে তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন, মানব দুর্ভোগ চরম পর্যায়ে পড়েছে। এখন সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। আমার দেশের প্রতিজন মানুষের স্বাস্থ্য অত্যন্ত ঝুঁকিতে। এ জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে এবং সেই ব্যবস্থা এখনই নিতে হবে।

ট্যাগ :

ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

প্রায় ২ লাখ কোটি ডলারের প্রণোদনা পরিকল্পনা বাইডেনের

প্রকাশিত : ১০:৫৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১