০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

চলে গেলেন জেলার একমাত্র আদিবাসী মুক্তিযোদ্ধা এবেন্দ্র সাংমা, রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

জামালপুর জেলার একমাত্র আদিবাসী মুক্তিযোদ্ধা বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের বাসিন্দা এবেন্দ্র সাংমা (৭৫) পরলোকগমন করেছেন। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে পরলোকগমন করেন তিনি।

শুক্রবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় খ্রিষ্টান ধর্মীয় রীতি অনুসারে তাকে পারিবারিক সমাধিতে সমাহিত করা হয়েছে। বকশীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মুনমুন জাহান লিজার নেতৃত্বে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় স্থানীয় স্থানীয় মুক্তিযোদ্ধা,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী গারো পাহাড়ের দিঘলাকোনা গ্রামের নিজ বাড়িতে পরলোকগমন করেন মুক্তিযোদ্ধা এবেন্দ্র সাংমা। তিনি দীর্ঘদিন যাবত পাকস্থলীতে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কিছুদিন চিকিৎসা শেষে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সর্বশেষ গত বছরের অক্টোবর মাসে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার পাকস্থলিতে ক্যান্সার ধরা পড়ে। কিন্তু দারিদ্রতার কারণে ব্যয়বহুল চিকিৎসা শুরু করতে না পেরে বাড়িতে চলে আসেন। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এবেন্দ্র সাংমা স্ত্রী ও এক ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গারো আদিবাসীসহ পাহাড়ি বাঙালি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল জানান,আদিবাসী মুক্তিযোদ্ধা এবেন্দ্র সাংমা দরিদ্র হলেও তিনি ছিলেন পরোপকারী ও সাদামনের মানুষ। মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। জামালপুর জেলায় তিনিই ছিলেন একমাত্র আদিবাসী মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের শুরুতেই মাত্র ১৮ বছর বয়সে ভারতে প্রশিক্ষণ নিয়ে টানা নয়মাস যুদ্ধের রণাঙ্গণে সক্রিয় ছিলেন তিনি। তিনি প্রথমে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় এবং পরে জামালপুরের ঐতিহাসিক কামালপুরে পাকহানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে দেশের জন্য অবদান রাখেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল অনুষ্ঠিত

চলে গেলেন জেলার একমাত্র আদিবাসী মুক্তিযোদ্ধা এবেন্দ্র সাংমা, রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

প্রকাশিত : ০৬:৩৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১