১০:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

করোনায় মারা গেলেন যুগ্মসচিব নাসির উদ্দিন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যুগ্মসচিব নাসির উদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ ও প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে নাসির উদ্দিন আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।

তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে নাসির উদ্দিন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে সেখানেই তিনি মারা যান।’

নাসির উদ্দিন আহমেদ স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ১০ দশ বোতল বিদেশী মদ উদ্ধার

করোনায় মারা গেলেন যুগ্মসচিব নাসির উদ্দিন

প্রকাশিত : ০৪:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১