০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

লোহাগাড়ায় গাড়ী ভর্তি অবৈধ গোল কাঠ জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় জীপ ভর্তি লক্ষাধিক টাকার অবৈধ বিবিধ গোল কাঠ জব্দ করেছে পদুয়া বনবিভাগ। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরম্বা এলাকায় অভিযান চালিয়ে উক্ত কাঠ জব্ধ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

বনবিভাগ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশনায় পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম উক্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বিবিধ গোল কাঠসহ একটি জিপ গাড়ী আটক করা হয় ৷

এ ব্যাপারে বন মামলা রজু করা হয়েছে এবং জব্দকৃত কাঠ ও জিপ গাড়িটি পদুয়া বনবিভাগের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

লোহাগাড়ায় গাড়ী ভর্তি অবৈধ গোল কাঠ জব্দ

প্রকাশিত : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১