০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

৫ টাকা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা!

যশোরের অভয়নগরে পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল জলিল মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৬ জানুয়ারি) রাতে শিশুটির মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করলে রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়ায় জলিল মোল্লা যশোর সদর উপজেলার রামনগর গ্রামের রহিম বক্স মোল্লার ছেলে। তিনি অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বলেন, গত ১১ জানুয়ারি সকাল ৯টার দিকে নির্যাতিত শিশুটি অপর এক শিশুর সাথে বাড়ির পাশে রাস্তায় খেলছিল। এ সময় আব্দুল জলিল মোল্লা ৫ টাকা দেওয়ার কথা বলে শিশুটিকে তার বাসায় ডেকে নিয়ে যান। এরপর তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। মেয়েটি বাসায় ফিরে তার মাকে ঘটনাটি জানায়।

ঘটনার চারদিন পর শনিবার রাতে ওই শিশুর মা অভয়নগর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে ওই রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল জলিল মোল্লাকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি।

ওসি আরো জানান, রোববার (১৭ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া নির্যাতিত শিশুটির জবানবন্দি রেকর্ড করেছেন আদালত।

ট্যাগ :
জনপ্রিয়

নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নওগাঁ গড়ি; সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

৫ টাকা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা!

প্রকাশিত : ০৮:১৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১