০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

প্রেমে রাজি না হওয়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক তরুণী (২৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

এ অভিযোগে ইমরান হোসেন রনি (২১) নামে এক তরুণের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ওই তরুণী। রোববার (১৭ জানুয়ারি) সকালে মামলাটি দায়ের করেন তিনি।

মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রারী খাল এলাকার মোঃ মজিবুর রহমানের ছেলে। সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তিনি পেশায় একজন অটোচালক।

মামলার এজাহারের বরাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযুক্ত রনির অটোতে বিভিন্ন সময় যাতায়াত করার সুবাদে ভুক্তভোগী তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। গত দুই মাস যাবত অভিযুক্ত রনি ভুক্তভোগী তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। তবে তার প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ওই তরুণীকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি ভাড়া বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে রনি।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী তরুণীকে সদরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়ে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

চন্দনাইশে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ

প্রেমে রাজি না হওয়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০৮:২৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১