০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

মুলাদী পৌরসভা নির্বাচনে আট মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মুলাদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আট প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র শফিক উজ্জামান রুবেল, বিএনপির মনোনীত প্রাথী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আল মামুন, ইসলামি আন্দোলন মনোনীত উপজেলা ইসলামি আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন হিরণ হাওলাদার, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক দিদারুল আহসান খান, কেন্দ্রিয় যুবলীগের সাবেক নেতা দেলোয়ার হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহেদুজ্জামান আনোয়ার তালুকদার, কেন্দ্রিয় প্রজন্ম লীগ নেতা এআর লজিস্টিকের স্বত্ত্বাধিকারী এম এ আজিজ মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া ওয়ার্ড কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮ নারী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৯ জানুয়ারি বরিশাল জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র বাছাই, ২৬ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শওকত আলী।

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

মুলাদী পৌরসভা নির্বাচনে আট মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত : ০৯:১৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১