০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

নিজেরসহ সকল প্রার্থীর পোস্টার অপসারণে মাঠে কমলগঞ্জের মেয়র জুয়েল

নির্বাচিত হয়েই ১ দিনের মাথায় নিজের পোস্টার অপসারণের কাজে মাঠে নেমেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ২য় বারের মতো নবনির্বাচিত মেয়র মো. জুয়েল আহমেদ। সোমবার (১৮ জানুয়ারী) সকালে কমলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে নিজের ও সকল প্রার্থীদের পোস্টার নামানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় মেয়রের সঙ্গে তার সমর্থকরাও উপস্থিত ছিলেন।
২য় বারের মতো নবনির্বাচিত কমলগঞ্জের মেয়র মো. জুয়েল আহমদ জানান, নিজের ও সকল প্রার্থীদের পোস্টার অপসারণের মাধ্যমেই এ কর্মসূচির উদ্বোধন করলাম। কেননা ল্যামিনেটিং করা পোস্টার পরিবেশ দূষণ করবে। এগুলো সহজে নষ্ট হবে না। এবারের নির্বাচনে নৌকার বিশাল বিজয় হয়েছে। এটা পৌরবাসীর সফল প্রচেষ্টার ফসল। পুনরায় আগামী ৫ বছর পৌরসভা পরিচালনায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শীর্ষ সংবাদ ডটকম সম্পাদক দুই হাজার পরিবারকে উপহার দিলেন ঈদ সামগ্রী

নিজেরসহ সকল প্রার্থীর পোস্টার অপসারণে মাঠে কমলগঞ্জের মেয়র জুয়েল

প্রকাশিত : ০৪:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১