০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

কাঠালিয়ার উদীয়মান নারী সংগঠক সাদিয়া জাহান মনি

সাদিয়া জাহান মনি

দ্বাদশ শ্রেণির ছাত্রী হয়ে সমাজের সচেতন নাগরিক হিসেবে নারিদের স্বার্থ রক্ষায় এবং দেশপ্রেমী হিসেবে উদীয়মান সংগঠকের সক্রিয় ভুমিকা নেয় কিশোরী বয়স থেকে তরুণী বয়সে পথ চলা সাদিয়া জাহান মনি।

বিচরণ রয়েছে তার সাংস্কৃতিক ক্ষেত্রে। কাঠালিয়ায় সমাজ সচেতনতায় কোন আলোচনা সভা অনুষ্ঠিত হলে বক্তৃতার জন্য স্টেইজে ডাকা হয় তাকে। স্টেইজে পদার্পন করে তিনি সাবলিল ভঙ্গিতে সমাজের সচেতনতার বিষয়গুলো তুলে ধরে মানবিক দিকে অগ্রসর হতে সবার প্রতি আহবান জানান। সেই নারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও কথা বলেন সাদিয়া। তরুণী সাদিয়া কাঠালিয়া উপজেলার মনস্বিতা মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে অধ্যায়ন রত। জড়িত রয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে। কৃতিত্বের সাথে কাজ করে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেন তিনি।
বেসরকারী সংস্থার আয়োজনে কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে জেগে ওঠা বিশাল ছৈলার চরে সম্প্রতি এক আনন্দ ভোজ অনুষ্ঠিত হয়। এতে বরিশাল বিভাগীয়, ঝালকাঠি জেলা, রাজাপুর, কাঠালিয়া, পিরোজপুরের মঠবাড়িয়া, বরগুনার আমতলীসহ কয়েকটি জেলার বিশিষ্ট এনজিও ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী অতিথির আগমন উপলক্ষ্যে স্বরচিত সঙ্গীত পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দেন সাদিয়া জাহান মনি। “স্বাগতম স্বাগতম স্বাগতম জানাই, ছৈলারচরে আগমনকারীদের স্বাগতম জানাই, মোরা ধন্যবাদ জানাই” বলে অভিবাদন সঙ্গিত পরিবশেন করে সবার মন জয় করেন তিনি।
কাঠালিয়ার দুঃস্থ, অসহায় ও দরিদ্রদের কথা চিন্তা করে উপজেলা সদরে স্থাপন করেছেন “খুশির ঝুড়ি” বাক্স। এ বাক্সে বিত্তবানরা খাবার কিনে রাখবেন এবং অসহায় দরিদ্ররা প্রয়োজনে সেখান থেকে বিনামূল্যে খাবার নিয়ে ক্ষুধা নিবারণ করবেন। কয়েকটি দোকানে এমন খুশির ঝুড়ি রাখার কারণে কাঠালিয়ায় এমন অনুকরণীয় দৃষ্টান্ত শুরু করেন বহু প্রতিভার অধিকারী সাদিয়া জাহান মনি । তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ঝালকাঠি জেলা শহরের সাধনার মোড়েও স্থাপন করা হয় খাবার ঝুড়ি। যেখানে লেখা রয়েছে “ঝুড়ির খাবার অসহায় দরিদ্রদের জন্য”।

এছাড়াও সাদিয়া জাহান মনি বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধ কার্যক্রম এবং কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ইতিমধ্যে মনি কয়েকটি বাল্য বিবাহ বন্ধ করে উপজেলা ব্যাপী প্রশংসিত হয়েছেন।
সাদিয়া জাহান মনি কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের মৃত আব্দুল বারেক হাওলাদারের মেয়ে। মনি’র বাবা ২০১৮ সালে স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেন। ৩ ভাই-বোনের মধ্যে মনি সবার ছোট।
তিনি জানান, দেশ ও দেশের জনগণের প্রতি সামাজিক দায়বদ্ধতা নিয়ে ব্যক্তিগত এবং বেসরকারীভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছি। আমরণ এ চেষ্টা অব্যাহত থাকবে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

জনপ্রিয়

দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর ভাবনা সাকিবের

কাঠালিয়ার উদীয়মান নারী সংগঠক সাদিয়া জাহান মনি

প্রকাশিত : ০৫:০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১