১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

“শাপলা মিডিয়া”র তিন সিনেমায় সাইমন

মাহিয়া মাহিকে নিয়ে জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক একসঙ্গে তিনটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমা তিনটি হল- “গ্যাংস্টার”, “লাইভ” ও “নরসুন্দরী”। তিনটি সিনেমাতেই সাইমনের নায়িকা মাহিয়া মাহি।

শাহীন সুমন পরিচালনা করবেন “গ্যাংস্টার” এবং শামীম আহমেদ রনি পরিচালনা করবেন “লাইভ” ও “নরসুন্দরী”। “গ্যাংস্টার” এ দেখা যাবে শান্ত খানকেও।

সাইমন বিজনেস বাংলাদেশকে বলেন, আলহামদুলিল্লাহ। আজ অনেক বড় প্রডাকশন হাউজ “শাপলা মিডিয়া” এর ৩টা সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। আপনাদের কাছে ভালোবাসা আর দোয়া চাই শাপলা মিডিয়ার চেয়ারম্যান সেলিম খান সাহেবের জন্য। যিনি কিনা আমাকে ছেলের মতো আদর করেন। সাইমন আরো বলেন, ২৭ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে।

নতুন এই তিন সিনেমা ছাড়াও ‘কাজের ছেলে’, ও ‘দায়মুক্তি’ নামে দুটি নতুন সিনেমায় অভিনয় করেছেন সা্ইমন।
‘কাজের ছেলে’ পরিচালনা করেছেন খ্যাতিমন পরিচালক মনতাজুর রহমান আকবর আর ‘দায়মুক্তি’ পরিচালনা করেছেন আরেক খ্যাতিমান পরিচালক বদ্লিউ আলম খোকন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

“শাপলা মিডিয়া”র তিন সিনেমায় সাইমন

প্রকাশিত : ০৮:১৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১