০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

বিরোধ ভুলে দুই নেতার ঐক্য!

কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদ নির্বাচন থেকে শুরু করে উপজেলা পরিষদ নির্বাচন পর্যন্ত দুই নেতা ছিলেন একে অপরের শীতল প্রতিদ্বন্দ্বী। নৌকা প্রতিকে সংসদ সদস্য পদে নির্বাচন করেন রাজী মোহাম্মদ ফখরুল। বিজয়ীও হন রাজী ফখরুল। নির্বাচনের পরেও ছিল দুই নেতার মধ্যে দ্বন্দ্ব। কিন্তু দলের স্বার্থে ঐক্য গড়তে ভুল করেননা এই দুই নেতা।

প্রায়ই দেবীদ্বারের মানুষের পাশে একসাথেই দাঁড়িয়েছেন এ দুই নেতা। দুজনে মিলে দুর্গতদের দিকে প্রসারিত করেছেন সহযোগিতার হাতও। বিজয়ী ও বিজিত দুই নেতার এমন সৌহার্দের সম্পর্কে সাধারন মানুষের মধ্যে উৎসাহ ছিল।
দেবীদ্বারের পদ্মকুট গ্রামের বাসিন্দা অলি উল্লাহ বলেন, আজ দুই নেতাকে একসাথে দেখে আমরা অবাক হয়েছি। কিন্তু দুই নেতা ছিলেন খোশ মেজাজে। একে অপরের সাথে খুঁনসুটি করতেও দেখা গেছে। পাশাপাশি দাঁড়িয়ে দুজন সেল্ফীও তুলেছেন। দুজনের অবস্থান দেখে অন্তত রাজনীতির শিষ্ঠাচার ও সৌহার্দের আভাস পাচ্ছি।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার ও স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোন মন্তব্য নেয়া যায়নি।

উল্লেখ: আগামী ২৮ ফেব্রুয়ারী শূন্য হওয়া দেবীদ্বার উপজেলা পরিষদের উপ নির্বাচনের কথা রয়েছে। সাধারন আম জনতার ধারনা দেবীদ্বারে আওয়ামীলীগের ভীত আরো শক্ত করতেই দু’নেতার এ সন্ধি হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর ভাবনা সাকিবের

বিরোধ ভুলে দুই নেতার ঐক্য!

প্রকাশিত : ০৯:৩১:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১