০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

আট মাসের সন্তানকে কুপিয়ে হত্যা করলেন মা

আট মাসের সন্তানকে কুপিয়ে হত্যা করেছেন মা। ভারতের ভোপালের অশোকনগর জেলার চুরারু গ্রামের এই নৃশংস ঘটনা ঘটেছে। মায়ের দাবি, তার সন্তান ‘ছাগল’। সেই কারণে তাকে যেখানে পাঠানোর, সেখানেই পাঠিয়ে দিয়েছেন তিনি। 

এ ঘটনায় অভিযুক্ত মা রেশমি লোধিকে গ্রেফতার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিকভাবে অসুস্থ। ঘটনার পরই মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

রেশমির পরিবারের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শনিবার নিজের সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। পরে দুপুরের দিকে ফিরে আসেন। তখন দেখা যায়, কোলে রয়েছে সন্তান, কিন্তু শরীর থেকে রক্ত পড়ছে। সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই শিশুকে। সেখানে শিশুটির মায়ের দোষ লুকোতে তার পরিবারের লোকেরা জানান, সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ঘটনা ঘটেছে। যদিও পরে, রেশমির বাবা পুলিশকে পুরো ঘটনাটি খুলে বলেন।

রোববার (১৭ জানুয়ারি) সকালে মৃত শিশুর বাবার জবানবন্দির ভিত্তিতেই গ্রেফতার করা হয় ওই শিশুর মাকে। পুলিশ ওই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

আট মাসের সন্তানকে কুপিয়ে হত্যা করলেন মা

প্রকাশিত : ০৮:৩৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১