প্রথমবারের মত ভারত, শ্রীলঙ্কা, ভুটান, জার্মানীসহ ১৭টি দেশের ৩০জন রানারসহ ৭ শধাধিক রানরের অংশ গ্রহনে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে আগামী ২৯ জাুনয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আল্ট্রা ট্রেইল ম্যারাথন অনুষ্ঠান। বিটিআরএ (বাংলাদেশ ট্রেইল রানিং এসোসিয়েশন) এর সদস্য শমশেরনগর রানার্স কমিউনিটি (এসএনআরসি)-র আয়োজনে এ ম্যারাথন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) শমশেরনগর আরপি টাওয়ারে শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে মিট দা প্রেসে লিখিত তথ্য উপস্থাপন করেন শমশেরনগর আলট্রা ট্রেইল ম্যারাথন কমিটির সদস্য সচিব নবিল শমশেরী। তিনি জানান ২৯ জাুনয়ারী মোট ৩টি ধাপে যথাক্রমে ১০ কি.মি,২১.১ কি.মি. ও ৫০ কি.মি. দূরত্বের প্রথম আল্ট্রা ট্রেইল ম্যারাথন অনুষ্ঠিত হবে। এ দিন ভোর ৫টায় অংশ গ্রহনকারী রানাররা শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে এসে রিপোর্ট করবেন। ভোর সাড়ে ৫টায় প্রথমে শুরু হবে ৫০ কি.মি দূরত্বের রানিং। ভোর ৬ টায় শুরু হবে ২১ দশমিক ১ কি.মি. দূরত্বের রানিং। ভোর সাড়ে ৬ টায় সব শেষে শুরু হবে ১০ কি.মি. দূরত্বের রানিং। রানাররা ট্রেইল রান করে আবার শমশেরনগর চা বাগান মাঠে এসে রানিং শেষ করবে। বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
আয়েজক কমিটির সদস্য সচিব নবিল শমশেরী আরও জানান, ৭ বাংলা দেমেল নারী-পুরুষ সমন্বয়ে ৭ শতাধিক রানার ইতিমধ্যেই নিবন্ধন সম্পন্ন করেছেন। বাংলাদেমেল পতাকা বহনকারী যারা ইতমদ্যে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছেন এমন বেশ কয়েকজন রানারও এ আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিচ্ছেন। দেশী-বিদেশী রানারদের অংশ গ্রহনে অনুষ্ঠিতব্য আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশ গ্রহনকারীদের নিরাপত্তা, স্বাস্থ্য সেবা দেখাশুনা সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী, স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে। চা বাগান ও পাহাড়র বেষ্টিত এলাকায় অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে কমলগঞ্জের ইতিহাস,ঐতিহ্য ও দর্শনীয় স্থান বাংলাদেশ তথা বিশ্বের মাঝে তুলে ধরা তাদের মূল লক্ষ্য।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ





















