১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

করোনা ভ্যাকসিন দেশে পৌছেছে

ভ্যাকসিন বহনের জন্য বিমানবন্দরে প্রস্তুত গাড়ি

ভারত থেকে দেশে পৌছেছে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম চালান। এ চালানে ২০ লাখ ডোজ টিকা আসার কথা থাকলেও ১৭ লাখ ৯৯ হাজার ২৬২ ডোজ এসেছে।

বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে ভ্যাকসিনের চালানটি এয়ার ইন্ডিয়ার একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছায়।

বৃহস্পতিবার ভোরে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার ‘কেভিশিল্ড’৷ পরে সকাল ৮টায় বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় ভ্যাকসিন বহনকারী উড়োজাহাজ। খবর জি নিউজের।

ভ্যাকসিন গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। সেখানে বাংলদেশের পররাষ্ট্রমন্ত্রী কাছে ভারতের হাই কমিশনার ভ্যাকসিনগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

করোনা ভ্যাকসিন দেশে পৌছেছে

প্রকাশিত : ১২:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১