১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

সড়কে কেড়ে নিল ৪ শ্রমিকের প্রাণ

  • রফিকুল ইসলাম
  • প্রকাশিত : ০২:৩৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • 61

বান্দরবানের থানচি উপজেলায় জিপ উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী নির্মাণাধীন লিক্রে সড়কে সদর ইউনিয়নের চার কিলোমিটার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী নির্মাণাধীন লিক্রে সড়কে সদর ইউনিয়নের চার কিলোমিটার নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবোঝাই একটি জিপ উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, জিপ উল্টে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :

বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

সড়কে কেড়ে নিল ৪ শ্রমিকের প্রাণ

প্রকাশিত : ০২:৩৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১